বাঁচতে চান তানজিমুল, মানবিক সাহায্যের আবেদন

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তরতাজা যুবক তানজিমুল ইসলামের দু’টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিনাতিপাত করছেন ওই যুবক।

অত্যন্ত পরহেজগার ও শান্ত স্বভাবের তানজিমুল ইসলাম সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শাহারভিটা গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল মান্নান ছিলেন ব্যাংকার। বাবা-মা কেউ বেঁচে নেই। তিনি বিয়ে করেছেন তিন বছর আগে। ঢাকায় একটি বেসরকারি ফার্মে চাকরি করা অবস্থায় দুই বছর আগে তার কিডনি রোগ ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তার দু’টি কিডনিই নষ্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদ জাবেদ হাসান পরাগের পরামর্শ মোতাবেক ড্যামেজ হওয়া দুই কিডনির মধ্যে যেকোনো একটি প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। যেকোনো একটি কিডনি প্রতিস্থাপন করতে পারলে তিনি আগের জীবন ফিরে পাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, দীর্ঘ চিকিৎসায় পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এখন চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছেন তারা। খাওয়া-পরার টাকাই নেই। তার ওপর প্রতি সপ্তাহে ডায়ালাইসিস দিতে হচ্ছে। একটি কিডনি প্রতিস্থাপনে ২৫ লাখ টাকার প্রয়োজন। নিজের জীবন বাঁচাতে দেশের বিত্তশালীদের কাছে তিনি আকুল আবেদন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন