এবারের রমজানে বৈশাখী টিভিতে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’। পহেলা রমজান থেকে প্রতিদিন বিকাল ৬টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। আল আমিন স্বপনের রচনায়, মামুন আব্দুল্লাহর পরিচালনায়, লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানে আছেন বৈশাখী টিভি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। অভিনয়ে রয়েছেন- আব্দুল্লাহ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার প্রমুখ।
রমজানে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
