ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন তেলিখালী সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মধ্যদিয়ে এদেরকে ফেরত পাঠায়। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করেন বিজিবি।
বিজিবি জানায়, আটককৃতরা সবাই রাজশাহীর গোদাবাড়ী উপজেলার বাসিন্দা। জানা যায়, আনুমানিক পাঁচ-ছয় মাস পূর্বে তারা অবৈধভাবে সীমানা অতিক্রম করে কাজের সন্ধানে ভারতে যায়। সেখানে গিয়ে বিএসএফের হাতে আটক হন। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ওসি মো. ফেরদৌস আলম।
