এনায়েত হোসেন সিরাজকে সভাপতি এবং মুজিবর রহমানকে সাধারণ সম্পাদক করে দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী সংগঠন আজাদ স্পোর্টিং ক্লাবের ২০২৬-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মতিঝিলস্থ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে ২৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- চার সহ-সভাপতি ফারুকুল ইসলাম, ডা. মো. সায়েম, মির্জা ইয়াসির আব্বাস ও মনোয়ারা আনিস খান মিনু।
দুই যুগ্ম সম্পাদক এসএমএ মান্নান ও মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ রওশান আক্তার ছবি, দপ্তর সম্পাদক: বেলায়েত হোসেন অপু এবং কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, হাসানুজ্জামান খান বাবলু, প্রফেসর নাজনীন সুলতানা, টুটুল কুমার নাগ, দিলু চৌধুরী, রওশান জামান সাগর, আব্দুস শাকুর চৌধুরী, খন্দকার শফিকুল হক, মসিহ মালিক চৌধুরী, এম এ বিল্লাহ, অসীম সাহা, মো. জাকির হোসেন স্বপন, মুসারাত কবির আইভি, ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান শাহীন, আবু আউয়াল সিদ্দিকী ও কামরুল ইসলাম রাজন। এক সহ-সভাপতি ও দুইজন সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
