গ্রিল কেটে চুরি

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। গাংনী সাব-রেজিস্ট্রার নাঈমা ইসলাম বলেন, বুধবার অফিসের কার্যক্রম শেষ করে অফিস বন্ধ করে সকল স্টাফ চলে যায়। পরে রাতে পাহারার জন্য নাইটগার্ড ছিল। তারপরও অফিসের পিছনের জানাজা কেটে অফিসে চোর ভেতরে প্রবেশ করে আলমারিতে রক্ষিত ফাইলপত্র তছনছ করে।

পরে গাংনী থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে পুলিশ এসে অফিসের সিসিটিভি দেখে। তাতে দেখা যায়, মুখে মাস্ক ও লুঙ্গি পরা একজন চোর পিছনের জানালা কেটে প্রবেশ করে এবং অফিসের আলমারিতে রক্ষিত ফাইলপত্র তছনছ করে। তবে অফিসের তেমন কিছু খোয়া যায়নি বলে জানা যায়। এদিকে গাংনী উপজেলা ভূমি অফিসের পিছনের জানালার গ্রিল কেটে আলমারিতে রক্ষিত নথিপত্র তছনছ ঘটনাও ঘটেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন