বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

ফন্ট সাইজ:

বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল বিকালে বান্দরবান প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এ সময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রশিক্ষক সানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরও দক্ষতা অর্জন করেছে। নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে সকলের মধ্যে নতুন বিষয় সর্ম্পকে আরও দক্ষতা বাড়বে এবং ভালো মানের রিপোর্টিং প্রকাশিত হবে। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস তিনদিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন