খাল খনন কর্মসূচির আওতায় পাঁচগ্রাম ইউনিয়নে খান খনন উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বুধবার সকাল ১১টায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা কর্মকর্তা ও হাজার হাজার নারী-পুরুষ এ খাল খননে অংশ নেন। এ সময় এমপি জাহাঙ্গীর আলম বলেন, ১৯৭৭ সালে এই খাল খনন কর্মসূচি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শুরু করেন।
তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার পূরণ, কৃষিনির্ভর দেশ গঠনের অঙ্গীকারপূর্বক সারা দেশে খাল খনন কর্মসূচি চলমান রাখা হবে। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলেকুজামান, আলেক উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপি’র সভাপতি শেখ সেলিম, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল ও পাঁচগ্রাম ইউনিয়নের বিএনপি’র সভাপতি মাসুদ আলম।
