আমতলীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে নিজ মেয়েকে ধর্ষণের ১৭ দিন পর বাবা ওসমান মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটনাখালী গ্রামে মেয়েকে ধর্ষণের পর বাড়ি থেকে পালিয়ে যান ওসমান। পরে মঙ্গলবার (১২ মে) বাড়িতে ফিরে আসলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পরিবারের লোকজন। এ ঘটনায় স্বামীকে আসামি করে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন তার স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ঘটখালী গ্রামের শানু মোল্লার ছেলে ওসমান মোল্লা এক ছেলে ও এক মেয়ের জনক। গত শনিবার (২৫ এপ্রিল) স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে ওইদিন ভোরে সে মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের চিৎকার শুনে মা এগিয়ে গেলে ওসমান তাকে মারধর করে পালিয়ে যায়। ঘটনার ১৭দিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার দুপুর পৌনে ১২টার সময় সে বাড়ি আসলে পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন।

পরে আমতলী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী মেয়ে জানায়, তার বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। ভয়ে এবং লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি। আমি এ ঘটনার বিচার চাই।

ভুক্তভোগীর মা জানান, মেয়েকে তার বাবা এর আগে মারধরের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষন করেছে। কিন্তু মেয়ে লজ্জায় কাউকে কিছু জানায়নি। বিলম্বে মামলার কারণ সম্পর্কে জানতে চাইলে বলেন, মেয়েটির বিয়ে দিয়ে সমাজে আমাদের চলতে হবে। তিনি আরও বলেন,আমি এ ঘটনায় স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আমতলী থানার ওসি আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগিকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন