প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হয়েছে। গতকাল সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নেতৃত্বে শুভাঢ্যা, আগানগর ও জিনজিরা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এ সময় যান চলাচলের রাস্তার পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
সময় উপস্থিত ছিলেনÑ শুভাঢ্যা ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল সাত্তার বেগ, আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান প্রমুখ। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রাস্তায় কেউ ময়লা-আবর্জনা ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
