কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে হোমনা থানা পুলিশ উপজেলার সাদ্দাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায-সকালে সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন হোমনা থানা পুলিশ। এসময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে মেঘনা থানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অভিযান টিম মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়। তবে গাড়ির চালক কৌশলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে পিছনের কেবিনেট থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন-পলাতক গাড়িচালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সৈয়দ আনোয়ার
২ মাস আগেমাদক বিরোধী অভিযান আরো গতি নিয়ে এগিয়ে থাকুক শুভ কামনা।