গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে দুটি পৃথক মামলা হয়েছে। তবে সোমবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহত তিনজনই পেশাদার গরু চোর ও ডাকাত ছিলেন। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নিহতরা হলেন, সিলেট সদর থানার ঘাসিটোলার কমলা কান্তের ছেলে কৃষাণ (৪৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বদনী ভাংনা এলাকার শরাফত আলীর ছেলে আজহারুল ইসলাম (৩৬) এবং রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকার আবদুল বারেকের ছেলে মো. সেলিম (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরির ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে নিহত তিন ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে
