নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণের পর তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে সোমবার আগুন লেগে যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তাম্বুল থেকে আসা এয়ারবাস এ৩৩৩ উড়োজাহাজটির ডান পাশের পেছনের চাকায় আগুন লাগে।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল বলেন, বিমানে থাকা ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক করা হয়।
