মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ এর দর্শকপ্রিয়তা এখন তুঙ্গে। সপ্তাহে দু’দিন প্রচার হওয়া এ ধারাবাহিকটি প্রকাশের একদিনের মধ্যেই কোটি ভিউ হয়ে যাচ্ছে ইউটিউবে। এ নাটকের চরিত্রগুলোও রয়েছে আলোচনায়। বিশেষ করে বাড়ির ছোট বউ ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করে এখন আলোচনায় কেয়া পায়েল। তার অভিনীত চরিত্রটি নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে আলোচনা। অনেকেই কেয়া পায়েলকে এখন ‘মেহরিন’ বলেও সম্বোধন করছেন। নাটকের একটি পোস্ট নিজের ফেসবুক ওয়ালে দিলেও শত শত মন্তব্যের ছড়াছড়ি নাটকটি নিয়ে। অনেকদিন পর পারিবারিক গল্পের একটি নাটক দর্শকদের মনে ধরেছে। কেয়া পায়েল বলেন, নাটকটির প্রশংসা যেখানেই যাই সেখানেই শুনছি। আর আমি তো এখন মেহরিনই হয়ে গেছি। কারণ এ নামেই মানুষ এখন আমাকে ডাকছে। অনেক মজার মজার ঘটনা ঘটছে চরিত্রটি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নাটক ও মেহরিন চরিত্রটি নিয়ে ব্যাপক আলোচনা। আমি তো অবাকই হয়ে যাই মাঝেমধ্যে। এই সময়ে এসে একটা ধারাবাহিক নাটকের এত পপুলারিটিও থাকতে পারে। এদিকে, কেয়া পায়েল এ নাটকের বাইরে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটক নিয়ে। এরইমধ্যে কমপক্ষে ঈদের এক ডজন নতুন নাটকে অভিনয় করেছেন তিনি। জানালেন, এ নাটকগুলোর গল্প ও চরিত্রও অন্যরকম। ঈদে নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে।
আলোচনায় কেয়া পায়েল
স্টাফ রিপোর্টার
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
