আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

ফন্ট সাইজ:

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট। একইসঙ্গে অপর ৪ মামলার জামিন আদেশের জন্য আজ (১১ই মে) দিন ধার্য করেছেন আদালত। রোববার চিন্ময়ের জামিন বিষয়ে জারিকৃত রুল খারিজ করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে, গত ৭ই মে হত্যাসহ পৃথক ৫টি মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। অন্যদিকে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১শে অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় একই বছরের ২৫শে নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬শে নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০শে এপ্রিল হাইকোর্টে জামিন মঞ্জুরের পর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে এই ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে হত্যাসহ পৃথক ৫ মামলায় চিন্ময় দাসের আবেদনের শুনানি নিয়ে তার জামিন প্রশ্নে ২০২৫ সালের ১লা সেপ্টেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন