ধান মাড়াই মেশিনের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বৈদ্যুতিক চালিত ধান মাড়াই মেশিনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলী পাইকা গ্রামের হায়দার আলীর ছেলে। স্বজনরা জানায়, জাফর আলী কৃষিকাজের পাশাপাশি স্থানীয় ঢোলভাঙ্গা বাজারে কাপড় দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরই একপর্যায়ে রোববার সকালের দিকে তার ক্ষেতের বোরো ধান বাড়িতে মাড়াই করা জন্য মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলী মারা যান।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আতোয়ার রহমান বলেন, ধান মাড়াই মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাফর আলীর মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন