সৌদি আরবে কাল থেকে রমজান শুরু

সৌদি আরবে কাল থেকে রমজান শুরু

ফন্ট সাইজ:

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিয়েছে। দেশটিতে বুধবার থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ খবর দিয়েছে আরব নিউজ।
এতে বলা হয়, ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলিম বিশ্বে সিয়াম সাধনা, ইবাদত, আত্মশুদ্ধি ও সংযমের মাস হিসেবে পালন করা হয়। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। বিশ্বাস করা হয়, এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। রমজান শেষে উদযাপিত হয় ঈদুল ফিতর।
রমজান মাসের আগমনে সৌদি নাগরিক ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। মঙ্গলবার রাজধানী রিয়াদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন বাদশাহ সালমান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন