ফুলবাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রংপুর র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নূর ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহঙ্কার’- এই মূলমন্ত্রকে ধারণ করে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকার নুর ইসলামের নিজ বাড়ির শয়নকক্ষের খাটের নিচে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী নুর ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি বাড়াইটাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন