মুরাদনগরে কোনো মাদক থাকবে না: ধর্মমন্ত্রী

মুরাদনগরে কোনো মাদক থাকবে না: ধর্মমন্ত্রী

ফন্ট সাইজ:

মুরাদনগর উপজেলায় কোনো মাদক থাকবে না। মুরাদনগরে যারা মদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইন, আফিম সেবন ও বিক্রি করে তাদের ঠিকানা হবে জেলহাজতে। তারা সুস্থ সমাজে বসবাস করতে পারে না। শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লার মুরাদনগর উপজেলা পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন মালিপাড়া গ্রামের নবনির্মিত মসজিদে কোবা উদ্বোধনে মুসল্লিদের উদ্দশ্য করে এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আরও বলেন, গত সংসদ নির্বাচনে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারপরও আমি নির্বাচিত হয়ে ধর্মমন্ত্রী হয়েছি। এতেও আমার আল্লাহ সহায়তা করেছেন, সহায়তা করেছেন এদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবিএম সারোয়ার রাব্বি, সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান, সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল আলম তালুকদার, বাঙ্গরাবাজার থানা ওসি শফিউল আলম, মুরাদনগর ওসি মো. আনোয়ার হোসেন চৌধুরী, মুরাদনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, কোবা মসজিদ প্রতিষ্ঠাতা হাজী মো. ইসমাইল, ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী ময়নাল হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন