নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

ফন্ট সাইজ:

নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার পলাশ উপজেলার গজারিয়া বাজারে এ ঘটনা ঘটে। শিশু রামিম গজারিয়া চড়কারারদী গ্রামের রিপন মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ ও স্বজনরা জানান, বুধবার সকাল ১০টার দিকে বাজারে ঢেউটিন ব্যবসায়ী তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে রামিম। এ ছাড়া তার বাবাও ওই বাজারের স্যানেটারি ব্যবসায়ী হওয়ায় দাদা-বাবা ও অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে আনন্দ করেই দিন পার করতো রামিম। তার দাদার দোকানের পাশেই ফয়সাল মিয়ার রিকশা ও অটো ইজিবাইকের গ্যারেজ। ওই গ্যারেজেই সকালে খেলা করতেছিল রামিম। এ সময় প্রতিবেশী একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া ও শফিকুল দুষ্টামির বশে রামিমের পায়ুপথে মেশিনের সাহায্যে বাতাস ঢুকিয়ে দেয়। এ অবস্থায় রামিমের পেট বাতাসে ফুলে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে স্বজনরা তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন