পাঁচ বছরে স্বনির্ভর হবে বাংলাদেশ বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শাহ মোহাম্মদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি উদ্বোধন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন- তিনি।
এ সময় তিনি আরও বলেন- সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। জনবান্ধব এই কর্মসূচির কারণে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে জনগণের মাঝে।
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষাসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। খাল খনন স্থান পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ
