পুত্রশোকে ভেঙে পড়লেন সেলিনা

পুত্রশোকে ভেঙে পড়লেন সেলিনা

ফন্ট সাইজ:

ব্যক্তিগত জীবনের টানাপড়েনের মধ্যেই পুত্রশোকে ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি।

স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াইয়ের মাঝে প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে তার কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

ভিডিওতে কবরের পাশে বিষণ্ন্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ক্যাপশনে জীবনের কঠিন সময়, মানসিক যন্ত্রণা ও শোকের কথাও তুলে ধরেন অভিনেত্রী।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন