মন্ত্রীসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল হক

মন্ত্রীসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল হক

ফন্ট সাইজ:

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপি’র আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। আজ বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল হক। তবে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে তিনি হেরে যান। নির্বাচনে হারলেও সাবেক এই তারকা ফুটবলার মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়।


সাহাব উদ্দিন

৩ মাস আগে

ভালো হয়েছে মাশাল্লাহ

মন্তব্য করুন