ভক্তদের পদচারণায় মুখরিত মাজার প্রাঙ্গণ

শাহ্‌জালাল (রহ.) ওরস

ভক্তদের পদচারণায় মুখরিত মাজার প্রাঙ্গণ

ফন্ট সাইজ:

৭০৭তম ওরস উপলক্ষে বৃহস্পতিবার ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে হযরত শাহ্‌জালাল (রহ:)-এর মাজার প্রাঙ্গণ। দিনে ভক্ত ও আশেকানের উপস্থিতি কম থাকলেও রাতে ছিল লোকারণ্য।

সকাল থেকে গিলায় নিয়ে দলে দলে ভক্ত-আশেকানরা গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করেন। এ সময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা। এদিকে ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

গত সোমবার বিকালে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন। ওরস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাজারের খাদেম শামুন মাহমুদ খান জানান, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার শেষরাতের দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুইদিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান। শামুন মাহমুদ খান আরও জানান, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এ ছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আশেকানরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন।

ওরস উপলক্ষে মাজার এলাকায় জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন চলছে। এদিকে ভক্তদের দেওয়া দানকৃত শতাধিক গরু ও খাসি জবাই করে শিরনি প্রস্তুতের কাজও শুরু হয়েছে। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের সমাপ্তি হবে। পরে শিরনি বিতরণ করা হবে। ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন