কুমিল্লায় ১০১ কনস্টেবল নিয়োগ

ফন্ট সাইজ:

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে কুমিল্লা জেলায় চূড়ান্ত নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৬ মে) কুমিল্লা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় কুমিল্লা জেলা থেকে মোট ১,৮২৩ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তিন দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হন ৭১৩ জন প্রার্থী।

পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৯৮ জন। সবশেষ ধাপে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্য থেকে মেধা তালিকার ভিত্তিতে ১০১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। বাকি ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

এছাড়াও বোর্ডে উপস্থিত ছিলেন-সোনাকান্দি সার্কেল সৈয়দ মুমবত রায়হান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এবং সদর সার্কেল পুলিশ সুপার সাইফুল মালিক। পুলিশ প্রশাসনের দাবি-পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও ডিজিটাল যাচাই-নির্ভর ছিল। কোনো ধরনের সুপারিশ ছাড়াই যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের অধিকাংশই কৃষক, শ্রমজীবী ও স্বল্পআয়ের পরিবারের সন্তান। ফলে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন