আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি

আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি

ফন্ট সাইজ:

কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’ জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। 

মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে।’

উল্লেখ্য, আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। 



হারুন উর রশীদ

৩ মাস আগে

প্রথমত গণভোটের বিষয়টি সংবিধানে সর্বসম্মতিক্রমে গৃহীত/সংযোজন করতে হবে, তারপর সংসদ সদস্যরা গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবেন! প্রফেসর আলী রীয়াজ কার পরামর্শে বিদ্যমান সংবিধানকে পাশ কাটিয়ে গণভোটের আয়োজন করলেন, তা বোঝা মুশকিল, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের সংরক্ষণকারী হিসেবে শপথ নিলেন! এই কাজটি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর শপথ ভঙ্গের কারণ হতে পারে!

প্রিতম পাল

৩ মাস আগে

সঠিক পথে ছলুন।জুল্যই বিপ্লবের শহীদ দের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না।সংস্কারের জইন্ন জনগনের দেওয়া mandate অক্ষরে অক্ষরে পালন করুন।আপনাদের দেওয়া note of decent এর কথা ভুলে যান।দেশ কে এগিয়ে জেতে দিন।হিন্দুত্তবাদ কায়েম করার
বাসনা ত্যাগ করুন।

আব্দুল্লাহ

৩ মাস আগে

সব আইনের মারপ্যাচে নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত। আইন দিয়ে সব বিচার করা যায়না।

"মানুষের বিবেকই শ্রেষ্ঠ আদালত" - কথাটা অরিজিনালি সঠিক।

সফুর উদ্দিন

৩ মাস আগে

শিলং সালাহউদ্দীন আরেকবার দেখালেন র এর সিলেবাসের বাইরে সে যাবে না। লিখে রাখতে পারেন এরা ক্ষমতায় গিয়ে সংস্কারের কিছুই করবে না।

Md Kamrul Islam

৩ মাস আগে

Absolutely right

Harun-Al-Rashid

৩ মাস আগে

Chaous loving attitude may cause an unrepairable damage to the country.

Dr. Mohammad Sadequr Rahman

৩ মাস আগে

Well said. I agreed with you.

Arif

৩ মাস আগে

সঠিক সিদ্ধান্ত । তা নাহলে এনসিপি এবং জামাতের দুষ্টচক্র সব ধ্বংস করার তালে থাকতো।

এহতেশাম খান

৩ মাস আগে

শপথ নেয়ার আগে আপনাদের একথা মনে ছিল না? এখন শপথ নেয়ার পর কেন মনে হলো আপনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি! নাকি কেউ মনে করিয়ে দিয়েছে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু আপনাদের আগেও অনেকেই পেয়েছিল কিন্তু তারা কেউ দেশেই থাকতে পারে নাই। দয়া করে গোঁয়ার্তুমি বাদ দিয়ে দেশ কল্যানের কথা চিন্তা করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিন।

এহতেশাম খান

৩ মাস আগে

সম্মান রেখেই বলছি, জাতির সাথে বেঈমানী করবেন না প্লিজ।

এম.টি রক্সি

৩ মাস আগে

ঠিক আছে। সংবিধান সংস্কার কমিটি করবেন সংসদ সদস্যবৃন্দ।

Jamil

৩ মাস আগে

Very good decision.

মন্তব্য করুন