লালমোহনে উচ্ছেদ অভিযান

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় ফুটপাথ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে পৌরশহরের বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এ সময় ফুটপাথ ও সড়ক ডিভাইডারে অবস্থিত অর্ধশত অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন তিনি। এ ছাড়াও বাজারের অন্যান্য স্থানের সড়ক ডিভাইডার ও ফুটপাথে স্থাপিত অবৈধ দোকানপাট এবং স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় লালমোহন থানা পুলিশের সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন