ঈদে আসছে ‘তোমাদের গল্প-২’

ঈদে আসছে ‘তোমাদের গল্প-২’

ফন্ট সাইজ:

গত বছর ঈদে পারিবারিক গল্পে ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। বিশেষ করে পরিবারের সম্পর্কের আবেগ, টানাপড়েন, সুখ, দুঃখ, আনন্দের অনুভূতিগুলো ছুঁয়ে যায় দর্শকদের। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ফিল্মটির এখন পর্যন্ত ইউটিউবে দর্শক ৪৭ মিলিয়ন ছাড়িয়েছে। নতুন খবর হলো, আসছে ঈদের জন্য প্রায় একই টিম নিয়ে তৈরি হচ্ছে ইউটিউব ফিল্মটির সিক্যুয়াল।

নাম রাখা হয়েছে ‘তোমাদের গল্প-২’। বেশ জোরেশোরেই এর নির্মাণকাজ চলছে। বরাবরের মতো এটিও পারিবারিক গল্পেই নির্মিত হচ্ছে। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন- ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এ ছাড়াও অভিনয় করেছেন- দিলারা জামান, নাদের চৌধুরী, শিল্পী আক্তার অপু, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

পরিচালক জানান, পারিবারিক গল্পে নির্মিত হচ্ছে এ ফিল্ম। বেশ বড় আয়োজনে এর নির্মাণকাজ হচ্ছে। এদিকে ফারহান আহমেদ জোভান বলেন, রাজ ভাইয়ের পারিবারিক গল্পের কাজ করতে সব সময়ই ভালো অনুভব করি। এবারো তাই। আর এটা তো গত বছরের ‘তোমাদের গল্প’র সিক্যুয়াল। খুব ভালো লাগছে কাজটা করতে। আমার বিশ্বাস, এবারের গল্পটি দর্শকদের হৃদয়ে আরও বেশি ছাপ ফেলতে পারবে।

ট্যাগসমূহ:

Mustaque Chowdhury

১ মাস আগে

তোমাদের ই গল্প পাকিস্তানের সিরিয়ালের গল্প থেকে চুরি করা ! মোস্তফা কামাল রাজ এর সকিয়তা নাই। পারিবারিক গল্প মানুষ পছন্দ করে। কিন্ত এখন এটা একঘেয়ে লাগছে?

মন্তব্য করুন