জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

জাতীয় কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

ফন্ট সাইজ:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এক প্রস্তুতি সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান, এসআই আব্দুল্লাহ আল মাসুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মুহিউদ্দিন, মোঃ নুরুল ইসলাম মাস্টার, কবিপত্নী নার্গিসের ভাইপো বাবলু আলী খান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল খন্দকার প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরম জন্মজয়ন্তী পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, কবির মুরাদনগরের দৌলতপুরে অবস্থান সম্পর্কে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আগামী ২৫মে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে শুরু হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন