সীমানা প্রাচীরে রিক্সার ধাক্কার জেরে চালককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

সীমানা প্রাচীরে রিক্সার ধাক্কার জেরে চালককে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন নামের এক রিক্সা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত গোলাম মেহেরপুর জেলা শহরের শেখপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান-রিক্সা চালক গোলাম তার রিক্সা নিয়ে প্রতিবেশী কালু মিয়ার বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে আসছিলেন। এসময় রিক্সার ধাক্কায় প্রাচীরের কয়েক ইট খুলে পড়ে যায়। এ নিয়ে গোলামের সঙ্গে কালুর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কালু ধারালো দা দিয়ে গোলামকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘােষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন