বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

বিদ্যুতের খুঁটি পড়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-সিলেট মহাসড়কের শিমুলিয়া রেলগেট এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে অটোরিকশার যাত্রী শিক্ষিকা শিউলি নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই সঞ্চালন লাইনে ১০ থেকে ১২ টি বিদ্যুতের খুঁটি হঠাৎ রাস্তার উপরে হেলে পড়ে। এ সময় একটি অটোরিকশা খুঁটির নিচে চাপা পড়লে শিমুলিয়া গ্রামের হাসানের মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিউলি ঘটনাস্থলে মারা যান। বিদ্যুৎ থাকা অবস্থায় খুটির তারগুলো পাশে পুকুরে পড়ার কারনে পুকুরের মাছ মরে ভেসে ওঠে।

এ ঘটনায় টঙ্গী-সিলেট রোডে তীব্র যানজট সৃষ্টি হয় হাজার হাজার গাড়ি রাস্তায় আটকে পড়ে এবং বিপুল পরিমান মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।

ঘটনার সংবাদ পেয়ে বিদ্যুৎ অফিস থেকে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান এবং যানজট স্বাভাবিক করার চেষ্টা চালায়।

কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই নতুন বিদ্যুৎ লাইনটি কিছুদিন হল কাজ চলমান আছে। খুঁটির গোড়ায় মধ্যে ভালোভাবে মাটি না দেওয়ার কারণে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন