বান্দরবানে খাল পুনঃখনন উদ্বোধন

বান্দরবানে খাল পুনঃখনন উদ্বোধন

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাইক্ষ্যংছড়ি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বান্দরবান আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

এ সময় তিনি বলেন, নতুন করে খনন ও পাড় বাঁধাই করলে বর্ষায় ভূমিধসের ঝুঁকি কমবে। মার্চ মাস এলেই কয়েক কিলোমিটার দূরে ঝিরি থেকে পানি আনতে হয়। খাল কাটা হলে পাড়ের কাছেই পানি থাকবে, পাহাড়ের পানি পাহাড়েই ধরে রাখতে পারলে বান্দরবানের কৃষি, পর্যটন আর জনজীবন- সবই নতুন গতি পাবে বলে মনে করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাচ প্রু, নাইক্ষংছড়ি এলজিইডি’র উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আবদুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শাহ আজিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, বিএনপি নেতা নুরুল আলম কোম্পানী, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন