আমতলীতে সরকারি খালের মাটি ইটভাটায় বিক্রি

ফন্ট সাইজ:

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকেন্দারখালী গ্রামে সরকারি খালের মাটি কেটে ইটভাটায় প্রকাশ্যে বিক্রি করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। গত কয়েকদিন আগে এক্সকেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে নীলগঞ্জ মৌজার সেকান্দারখালী গ্রামের কলাগাছিয়া সরকারি খালের ভেতরে ১০-১৫ ফুট গভীর গর্ত করে মাটি কেটে প্রায় ৪০ হাজার মাটি ইটভাটায় বিক্রি করেছেন স্থানীয় রাজ্জাক খান ও মো. ছালাম হাওলাদার। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদের সাহস পায়নি সাধারণ মানুষ।

সরজমিন খালটির তিনটি স্থানে ১০-১৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। উত্তোলিত মাটির ছিটেফোটাও নেই খালের দুই পাশে। এক্সকেভেটর দিয়ে তিনটি জায়গায় ১০ থেকে ১৫ ফুট গভীর করে মাটি কেটে ট্রাকে ভরে নিয়ে গেছে ইটভাটায়। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক খান বলেন, আমার দাগের মাথায় খাল তাই মাটি কেটে বিক্রি করে দিয়েছি। এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর আরিফ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন