চট্টগ্রামে এলডিপি’র সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনে ড. কর্নেল অলি আহমদ, বীর-বিক্রমের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদের হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। গতকাল বিকালে কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এসব এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। এ সময় যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ।

জানা যায়, এই যোগদান অনুষ্ঠানে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলাসহ খাগরিয়া, কালিয়াইশ, কেওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- বাজালিয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপি’র সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়ন এলডিপি নেতা আমিরুজ্জামান। এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমানে বিএনপি দলটি গণমানুষের ও মানবিক দল এবং এই দলের প্রধানমন্ত্রী হচ্ছেন একজন মানবিক মানুষ।

বিএনপি দলে যোগ দিয়ে আপনারা আপনাদের মানবিক পরিচয় দিয়েছেন। তবে আপনারা যারা এই দলে যোগদান করেছেন অবশ্যই আপনাদের দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। বিএনপি দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সে ধারাবাহিকতায় আজ থেকে আমিও একজন বিএনপি’র কর্মী হয় সবসময় আপনাদের পাশে থাকবো। আমি চেষ্টা করবো এই অবহেলিত উত্তর সাতকানিয়াকে একটি মডেল এলাকায় পরিণত করতে। তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন