সভাপতি-রুবেল ও সম্পাদক-তারেক

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি

সভাপতি-রুবেল ও সম্পাদক-তারেক

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সৈয়দ জুনাঈদ মো. হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক মো. হোছাইন (দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক মিনহাজ বাঙ্গালী (দৈনিক কালবেলা ও শাহ আমানত) এবং সদস্য হয়েছেন, আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ), ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), সারওয়ার কামাল (সি-প্লাস টিভি), আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্য ডেইলি ক্যাম্পাস) ও রনি কান্তি দেব (চ্যানেল এস)। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২ বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন