লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

ফন্ট সাইজ:

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি আবুল কালাম লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গত শনিবার দুপুরে হাসপাতালে পৌঁছালে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাক্তার নাজনীন সুলতানাসহ অন্যান্য ডাক্তাররা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর এমপি হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন।

পরে হাসপাতালের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় ডাক্তাররা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে হাসপাতালে পুরাতন ভবনের প্রতিটি কক্ষে পানি পড়া এবং দেয়ালের আস্তর খসে পড়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়। এ সময় এ মন্ত্রী তাৎক্ষণিকভাবে নিজস্ব তহবিল থেকে ১০টি বেড দেয়ার ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন