বিরল রোগে আক্রান্ত ছোট্ট তানিয়া

বিরল রোগে আক্রান্ত ছোট্ট তানিয়া

ফন্ট সাইজ:

পিরোজপুরের নাজিরপুরের ৪ নম্বর দীর্ঘ ইউনিয়নের লেবু জিলবুনিয়া গ্রামের বাসিন্দা মো. আল-আমিন হাওলাদারের সাত বছরের কন্যা তানিয়া নির্মম বাস্তবতার সঙ্গে লড়াই করছে। যে বয়সে হাসি-আনন্দ আর খেলাধুলায় মেতে থাকার কথা, সেই সময়েই তাকে সহ্য করতে হচ্ছে এক বিরল ও জটিল চর্মরোগের অসহনীয় যন্ত্রণা। পরিবার সূত্রে জানা যায়- জন্মের পর থেকেই তার শরীরে অস্বাভাবিক সমস্যা দেখা দেয়। শুরুতে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও ধীরে ধীরে তার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে খুলনার আড়াইশ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে, তানিয়া একটি বিরল চর্মরোগে আক্রান্ত।

তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তানিয়া দুই ভাইয়ের পর পরিবারের একমাত্র মেয়ে। দিনমজুর পিতা কোনোভাবে সংসারের নিত্য খরচ চালান, সেখানে মেয়ের চিকিৎসার জন্য এত অর্থ জোগাড় করা তার পক্ষে অসম্ভব। দিনরাত তীব্র চুলকানি ও ব্যথায় ছোট্ট শিশুটির কান্না যেন থামতেই চায় না। অসহায় পিতা বলেন- আমি গরিব মানুষ, দিন এনে দিন খাই।

মেয়েটার এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ডাক্তার বলেছেন অনেক টাকার প্রয়োজন। তাই সমাজের দয়ালু মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ করছি আপনারা মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান- শিশুটির পরিবারকে লিখিত আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবেদন পাওয়ার পর সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন