পূর্বধলায় ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ১

পূর্বধলায় ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ, আটক ১

ফন্ট সাইজ:

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। রোববার ভোর ৫টা ২০ মিনিটে পূর্বধলা থানার পুলিশ জারিয়া আনসার ক্যাম্পের সংলগ্ন অভিযান পরিচালনা করে ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার ওজন প্রায় ৬০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা। এ সময় শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন