জেলা প্রাথমিক শিক্ষা অফিস উদ্বোধন

জেলা প্রাথমিক শিক্ষা অফিস উদ্বোধন

ফন্ট সাইজ:

পার্বত্য জেলা বান্দরবানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। শুক্রবার হাফেজঘোনা এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা পুলিশ সুপার আবদুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ৪ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলাবিশিষ্ট আধুনিক এই ভবনটি জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, শিক্ষা একটি জাতির মেরদণ্ড। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এই আধুনিক ভবন শিক্ষকদের কার্যক্রম সহজ করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত অতিথিরা নতুন এই ভবন চালুর মাধ্যমে বান্দরবানের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন