পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ঝালকাঠির রাজাপুরে ভাড়া বাসা থেকে মনি (২৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলা সদরের বাঘড়ী বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনি উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠী গ্রামের খলিলুর রহমানের মেয়ে এবং পুলিশ সদস্য নূর উদ্দিনের স্ত্রী। নূর উদ্দিন ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

নিহতের পরিবারের দাবি- নূর উদ্দিন তার স্ত্রীকে হত্যা করে পাঁচ বছরের ছেলে সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। হত্যার পর রাত সাড়ে ১০টার দিকে নূর উদ্দিন তার শ্বশুরকে ফোন করে জানান, আপনার মেয়ে আর নেই। খবর পেয়ে খলিলুর রহমান এসে দেখে তার মেয়ের মরদেহ ফ্লোরে পড়ে আছে এবং সিলিং ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন