নতুন গানে শম্পা দেওয়ান

নতুন গানে শম্পা দেওয়ান

ফন্ট সাইজ:

প্রবাসের যান্ত্রিক শহরে থেকেও যার কণ্ঠে বাজে বাংলার মেঠোপথ আর বাউলের একতারা, তিনি ড. শম্পা দেওয়ান। সুদূর প্রবাসে থেকেও তিনি বুকের ভেতর লালন করেন লালন শাহ্‌ আব্দুল করিমের সেই কালজয়ী সুর। তার কণ্ঠে ঝরে পড়ে বিচ্ছেদ কিংবা লোকগানের টান। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই গায়িকা নিয়ে এসেছেন নতুন গান ‘তোমায় ভুইলা থাকি’। স্যাড রোমান্টিক কথামালার গানটি যৌথভাবে লিখেছেন রোহান রাজ ও শম্পা।

সংগীত আয়োজন করেছেন পলাশ ফারুকী। শম্পার ৫০টি ভিন্নধর্মী গানের ধারাবাহিকতায় আর্টবক্স প্রযোজনা প্রতিষ্ঠানের পঞ্চম গান হিসেবে মডার্ন এই ফোক গানটি তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে মডেল হয়েছেন- ইয়ামিন ও ফারহানা জাহান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

ড. শম্পা দেওয়ান বলেন, আমি লালনগীতি ভীষণ পছন্দ করি। আমরা যত আধুনিক ধারার গানই করি না কেন, আমাদের শেকড় কিন্তু বাংলাদেশের মাটিতেই, হাছন, লালন, পল্লীগীতি ও লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যে। সেই শেকড়ের সুবাস আর আধুনিকতার মেলবন্ধন নিয়েই আমাদের এই নতুন আয়োজন। আশা করছি, নতুন এই গানটি দর্শকদের ভালো লাগবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন