‘পাঁচ শতাধিক উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠায় কাজ করছে এসএমই বিজনেস হাব’

‘পাঁচ শতাধিক উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠায় কাজ করছে এসএমই বিজনেস হাব’

ফন্ট সাইজ:

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্টার্টআপখাতে ব্যবসা গঠন ও প্রতিষ্ঠা প্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভর সহায়তা প্রদানের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসএমই বিজনেস হাব। সম্প্রতি আয়োজিত এক সভায় জানানো হয়, প্রতিষ্ঠানটি পাইলট প্রকল্পের আওতায় গত ছয় মাসে প্রায় পাঁচ শতাধিক উদ্যোক্তার ব্যবসা গঠন ও স্থাপন প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।

সভায় জানানো হয়, প্রচলিত পদ্ধতির তুলনায় এসএমই বিজনেস হাবের মাধ্যমে ব্যবসা গঠন প্রক্রিয়ায় গড়ে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত খরচ কমেছে। একই সঙ্গে উদ্যোক্তাদের সময় সাশ্রয় হচ্ছে ৮০.৫ শতাংশেরও বেশি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তারা বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পালাউ এবং আফ্রিকা ইউনিয়নভুক্ত কয়েকটি দেশে ব্যবসা গঠন ও কোম্পানি নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করছে। এর মধ্যে রয়েছে মেধাস্বত্ব সেবা, সীমান্ত-পার ব্যবসা স্থাপন ও আইনগত পরিপালন পরামর্শ, আন্তর্জাতিক মান সনদ ও অভ্যন্তরীণ নিরীক্ষা, ভার্চুয়াল আর্থিক ব্যবস্থাপনা এবং শরিয়াহভিত্তিক পরামর্শ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটি শিগগিরই দক্ষিণ এশিয়াভিত্তিক একটি প্রযুক্তিনির্ভর ব্যবসা গঠন প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। ডিজিটাল প্রক্রিয়া, কাঠামোবদ্ধ কর্মপ্রবাহ এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে উদ্যোক্তাদের জন্য একক প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে ব্যবসা শুরুর সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিশেষ করে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবে নবীন উদ্যোক্তা গঠনের ক্ষেত্রে এই উদ্যোগটি কার্যকর ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে জানানো হয়। আগে যেখানে উদ্যোক্তাদের একাধিক পরামর্শক ও নথিপত্র প্রক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় করতে হতো, সেখানে বর্তমানে একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে আইনগত কাঠামো নির্ধারণ, কোম্পানি নিবন্ধন এবং মেধাস্বত্ব সুরক্ষা সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

গ্রোথ গ্রুপ-এর সহসভাপতি এবং এসএমই বিজনেস হাবের প্রধান ব্যবসা বিশ্লেষক মাহামুদ হাছান বলেন, উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর জটিলতা কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ার ফলে উদ্যোক্তারা আগের তুলনায় কম খরচে এবং কম সময়ে দেশ ও বিদেশে ব্যবসা শুরু করতে পারছেন।
তিনি আরও জানান, উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম, প্রয়োজনীয় রিসোর্স এবং নেটওয়ার্কভিত্তিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরব গ্রোথ গ্রুপের বিনিয়োগ উদ্যোগের মাধ্যমে আর্থিক সহায়তার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে আরও জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবে নতুন কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে স্মার্ট ভাড়া আবাসন, কৃষি এবং জৈব সারসংক্রান্ত প্রকল্প রয়েছে। একই সঙ্গে সৌদি আরবে রিয়েল এস্টেট ও হোটেল খাতে নতুন কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ রাখা হবে।

উল্লেখ্য, এসএমই বিজনেস হাব হলো আরব গ্রোথ গ্রুপের একটি পোর্টফোলিও প্রতিষ্ঠান। পাশাপাশি আরব–বাংলাদেশ যৌথ ব্যবসা কেন্দ্রের মাধ্যমে এই উদ্যোগটি বাংলাদেশ ও আরব বিশ্বের মধ্যে ব্যবসা, বিনিয়োগ এবং উদ্যোক্তা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছে।


অনুষ্ঠানের শেষাংশে জানানো হয়, প্রযুক্তি, স্বচ্ছতা ও আস্থাকে ভবিষ্যৎ উদ্যোক্তা পরিবেশের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করেই এসএমই বিজনেস হাব তাদের কার্যক্রম পরিচালনা করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন