অস্ত্রোপচার শেষে যেমন আছেন তানিয়া বৃষ্টি

অস্ত্রোপচার শেষে যেমন আছেন তানিয়া বৃষ্টি

ফন্ট সাইজ:

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিভিন্ন নাটকে নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তবে তার ব্যস্ত সময়ের মাঝেই জানতে পারেন তিনি ব্রেন টিউমারের মতো জটিল রোগে আক্রান্ত। গত কয়েকদিন ধরেই অস্ত্রোপচারের জন্য ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি তিনি। সেখানেই এই অভিনেত্রীর অপারেশন রোববার সন্ধ্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কোনো জটিলতা না থাকলেও তিনি পর্যবেক্ষণে রয়েছেন। পর্যবেক্ষণ শেষে কেবিনে নেয়া হবে। নির্মাতা হাসান রেজাউল জানান, অভিনেত্রী তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রায় চার ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকতে হবে। তবে পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এজন্য এখনই বিপদমুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন। এর আগে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানানো হয়। সেখানে অনুরোধ করা হয়- শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করতে। ভালোবাসা দিবসে দেয়া আরেক পোস্টে অভিনেত্রী নিজেই লিখেছিলেন, কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই।



Mallik A-As-Saqui

৩ মাস আগে

We are praying for your fast recovery.

মন্তব্য করুন