অনেকদিন পর কোনো ওটিটি কনটেন্টে ভিন্নরূপে দেখা মিললো অভিনেত্রী মৌসুমী হামিদের। অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান পরিচালিত প্রথম কনটেন্ট ‘জ্বীনের বাচ্চা’তে অন্য এক মৌসুমীকে আবিষ্কার করতে পারবেন দর্শক। ওটিটি প্ল্যাটফরম চরকিতে এই কনটেন্ট দর্শকরা দেখতে পারবেন ১৯শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই। ‘জ্বীনের বাচ্চা’ কনটেন্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এরইমধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। সেখানে দেখা যায়, মৌসুমী হামিদের চরিত্রটি বাকপ্রতিবন্ধী এবং নিঃসন্তান। এই দুই বাস্তবতা ঘিরেই তার দাম্পত্য ও পারিবারিক জীবনে তৈরি হয় অশান্তি। ট্রেলারের একপর্যায়ে গ্রামবাংলার প্রচলিত জ্বীন তাড়ানোর কবিরাজি বা ধর্মীয় আচার অনুষ্ঠানের দৃশ্যও উঠে এসেছে। মৌসুমী হামিদ বলেন, কথা না বলে শুধুমাত্র অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ভীষণ কঠিন। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিনদিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে।
ভিন্নরূপে মৌসুমীর ফেরা
স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
