কেরানীগঞ্জে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কেরানীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি ও প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কামরাঙ্গীরচরের জঙ্গলবাড়ী এলাকার মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও একই এলাকার তাউসিফ রহমান রিসাদ (২৩)। র‌্যাব-১০ এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- সম্প্রতি র‌্যাবের গোয়েন্দা শাখা একটি চক্রের তথ্য পায়, যারা এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত এবং আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল।

পরে র‌্যাব-১০ সদর কোম্পানি কেরানীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে তাদেরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় প্রায় ৬ মাস পূর্বে দুইটি টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ টেলিগ্রামে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের নিকট থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে আসছিল। তাদের ব্যবহৃত মোবাইল ও ডিজিটাল ডিভাইসসমূহে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন