সৌদি আরবে নিহত যুবকের ২০ দিন পর লাশ পেলো পরিবার

সৌদি আরবে নিহত যুবকের ২০ দিন পর লাশ পেলো পরিবার

ফন্ট সাইজ:

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত বাংলাদেশি যুবকের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোবাহান খাঁ (২৯)কে। তিনি ওই এলাকার ইউসুফ খাঁ’র ছেলে। এর আগে ভোরে নিহতের লাশ একটি বিমানে সৌদি আরব থেকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনে। পরে মরদেহটি গ্রামের বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও পাড়া-প্রতিবেশী। স্বজন ও এলাকাবাসী জানায়, ধারদেনা করে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯শে নভেম্বর সৌদি আরব পাড়ি জমান সোবাহান।

এরপর গত ৭ই এপ্রিল রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ই এপ্রিল তার মৃত্যু হয়। পরদিন রাতে খবর পায় পরিবার। নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ধারদেনা করে স্বামী বিদেশে পাড়ি জমায়। কিন্তু এভাবে মৃত্যু হবে তা বুঝতে পারিনি। সরকার যদি সহযোগিতা না করে তাহলে পাঁচ ছেলেমেয়ে নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে উপজেলা প্রশাসন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন