কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসব চোরাচালান পণ্যের দাম প্রায় ৩৬ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি গবাদিপশু ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান নির্মূলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
