‘মানুষের তৈরি তন্ত্র-মন্ত্রে কোনোদিন মানবাধিকার প্রতিষ্ঠা হবে না’

ফন্ট সাইজ:

মানুষের তৈরি তন্ত্র-মন্ত্রে কোনোদিন মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। আল কোরআনের আলোকে দ্বীনি পরিচালনা করতে হবে। বুধবার সকালে মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনা করার জন্য দিন-রাত চেষ্টা করছি। কিন্তু গণতন্ত্রে কোনো শান্তি আসবে না।

শান্তি আসবে কোরআনের আইনে। জেলার গাংনী উপজেলার বামন্দীতে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ হেযবুত তওহীদের উপদেষ্টা নিয়ামুদ্দীন, জেলা হেযবুত তওহীদের সভাপতি সাহারুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন