কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), তার স্ত্রী আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কোরবান (২৪) ও মো. খোকন (৫০)। আটককৃতদের মধ্যে আলমগীর, সজিব, ঝর্ণা ও অপু দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুরবাগ গ্রামের বাসিন্দা।

এ ছাড়া, খোকনের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার পাঁচগাঁও গ্রামে। র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক মিডিয়া মো. আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে র‌্যাব-১০ এর সদর কোম্পানির একটি চৌকস দল দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৬৮ রাউন্ড গুলিসহ তাদের আটক করে। তিনি জানান, আটককৃতদের উদ্ধারকৃত গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন