রাঙ্গামাটি শহরে জনদুর্ভোগ ময়লার ভাগাড় নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি পৌরসভার ডাম্পিং স্টোরে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে শহরের প্রবেশমুখ রেডিও স্টেশন এলাকায় আয়োজিত এই মানববন্ধনে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এ সময় তারা ময়লা বহনকারী গাড়ি আটকে দিয়ে ভাগাড়ে বর্জ্য ফেলা বন্ধ করে দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পৌরসভার এই ময়লার ভাগাড়ে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।

ফলে নানা রোগের ঝুঁকিতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, আবাসিক এলাকার এত কাছে এমন একটি ডাম্পিং স্টোর স্থাপন করা সম্পূর্ণ অযৌক্তিক। তারা দ্রুত এই ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এদিকে সচেতন নাগরিকরা বিষয়টিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। তাদের মতে, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে শুধু স্থানীয় বাসিন্দাই নয়, পুরো শহরের পরিবেশের উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন