রাজাপুরে অপরিকল্পিত খাল খনন, সড়কে ধস

ফন্ট সাইজ:

ঝালকাঠির রাজাপুরের তুলাতলা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়েছে। এতে বর্ষা মৌসুমে জরুরিসেবা ফায়ার সার্ভিসের গাড়িসহ, স্কুলগামী শিক্ষার্থী ও ইউনিয়নের সাধারণ মানুষদের দুর্ভোগের শঙ্কা রয়েছে। স্থানীয়রা জানায়, রাস্তার পাশ থেকে অতিরিক্ত গভীর করে খনন করায় সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাল খননের সময় ভেকুর চালককে একাধিকবার নিষেধ করলেও তা না শুনে তার খেয়ালমতো সে ভেকু চালিয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে। অতিদ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানায় স্থানীয়রা।

এ বিষয়ে ভেকুর দায়িত্বে থাকা তরিকুল ইসলাম তারেক জানায়, রাস্তার পাশে খাল খনন করলে এভাবে হওয়াটা স্বাভাবিক। রাস্তাও এলজিইডি’র, খালও এলজিইডি’র। খাল খনন শেষ হওয়ার আগেই রাস্তাটি তারা সংস্কার করে দিবে। উপজেলা এলজিইডি’র প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী সাত দিনের মধ্যে এই ভাঙ্গা রাস্তা মেরামত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, খাল খননে সংশ্লিষ্টদের গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন